ঢাকা    শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩
ফেনীর দিগন্ত

ফেনীতে একে একে প্রাণ হারালেন একই পরিবারের তিন ভাই, এলাকায় শোকের ছায়া

ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়নের পূর্ব গোবিন্দপুর গ্রামে একই পরিবারের তিন ভাইয়ের ধারাবাহিক অপমৃত্যুতে পরিবার ও পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় আবুল কাসেম সওদাগরের তিন ছেলে আরজু, সুমন ও নুর উদ্দিন আলাদা সময়ে ও ভিন্ন ভিন্ন ঘটনায় প্রাণ হারিয়েছেন।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, তিন ভাইয়ের মধ্যে মেজো ভাই সুমন (৩৫) জীবিকার তাগিদে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমিয়েছিলেন। সেখানে সন্ত্রাসীদের গুলিতে তিনি নিহত হন। সুমনের মৃত্যুর এক বছর পর ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় স্ত্রীসহ প্রাণ হারান আরেক ভাই নুর উদ্দিন (৩০)। স্বামী-স্ত্রীর একসঙ্গে এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবারটি যখন শোক কাটিয়ে ওঠার চেষ্টা করছিল, ঠিক তখনই ডেঙ্গুতে আক্রান্ত হন বড় ভাই আরজু। সর্বশেষ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মৃত্যুবরণ করেন।

স্বজনেরা জানান, একই মায়ের তিন সন্তানের এমন অকালমৃত্যুতে পরিবারটি পুরোপুরি নিঃস্ব ও দিশেহারা হয়ে পড়েছে। বড় ছেলে আরজুকে ঘিরে পরিবারের অবশিষ্ট যে আশা ও ভরসা ছিল, তাঁর মৃত্যুতে তা-ও নিভে গেছে। তিন ভাইয়ের এমন করুণ পরিণতিতে পূর্ব গোবিন্দপুরসহ আশপাশের এলাকায় গভীর শোক ও হাহাকার বিরাজ করছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

ফেনীর দিগন্ত

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

ফেনীতে একে একে প্রাণ হারালেন একই পরিবারের তিন ভাই, এলাকায় শোকের ছায়া

প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬

featured Image

ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়নের পূর্ব গোবিন্দপুর গ্রামে একই পরিবারের তিন ভাইয়ের ধারাবাহিক অপমৃত্যুতে পরিবার ও পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় আবুল কাসেম সওদাগরের তিন ছেলে আরজু, সুমন ও নুর উদ্দিন আলাদা সময়ে ও ভিন্ন ভিন্ন ঘটনায় প্রাণ হারিয়েছেন।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, তিন ভাইয়ের মধ্যে মেজো ভাই সুমন (৩৫) জীবিকার তাগিদে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমিয়েছিলেন। সেখানে সন্ত্রাসীদের গুলিতে তিনি নিহত হন। সুমনের মৃত্যুর এক বছর পর ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় স্ত্রীসহ প্রাণ হারান আরেক ভাই নুর উদ্দিন (৩০)। স্বামী-স্ত্রীর একসঙ্গে এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবারটি যখন শোক কাটিয়ে ওঠার চেষ্টা করছিল, ঠিক তখনই ডেঙ্গুতে আক্রান্ত হন বড় ভাই আরজু। সর্বশেষ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মৃত্যুবরণ করেন।

স্বজনেরা জানান, একই মায়ের তিন সন্তানের এমন অকালমৃত্যুতে পরিবারটি পুরোপুরি নিঃস্ব ও দিশেহারা হয়ে পড়েছে। বড় ছেলে আরজুকে ঘিরে পরিবারের অবশিষ্ট যে আশা ও ভরসা ছিল, তাঁর মৃত্যুতে তা-ও নিভে গেছে। তিন ভাইয়ের এমন করুণ পরিণতিতে পূর্ব গোবিন্দপুরসহ আশপাশের এলাকায় গভীর শোক ও হাহাকার বিরাজ করছে।

ফেনীর দিগন্ত

সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক
কপিরাইট © ২০২৬ ফেনীর দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত